নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ
বাংলাদেশে ইদুল আযহারর আমেজের মধ্যে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। নেত্রকোনা জেলার মদন উপজেলায় পর্যটন কেন্দ্র ‘মিনি কক্সবাজার’ খ্যাত উচিতপুরের হাওরে (বিল) এ দুর্ঘটনা ঘটেছে আজ ৫ আগস্ট বেলা ১২টার দিকে। মৃতের মধ্যে দুটি কন্যা শিশু ও বাকিরা পুরুষ।

কন্যা শিশু দু’জন হচ্ছে লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭)। এরা দু’বোন চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ বেইরুট বিস্ফোরণ: মৃত কমপক্ষে ৭৮, আহত ৪ হাজারের বেশি
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, আজ সকালে ময়মনসিংহ সদর থানার ৫ নম্বর চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জনের বহর মিনি কক্সবাজার ঘুরতে যায়। পরে ঘুরতে গেলে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়।
সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ রমিজুল হক বলেছেন, মদন হাওরে নৌকা ডুবিতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি ৩১ জন জীবিত উদ্ধার হয়েছে, তারা সবাই ভালো আছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












