সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
জাতীয় সড়কের পাশে নয়ানজুলি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার দু নম্বর ষষ্ঠীতলায় ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে নয়ানজুলি থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। মৃত মাঝ বয়সি ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত দেহ শনাক্ত করতে কেউ আসেনি।
আরও পড়ুনঃ ২৮ দিন ধরে মর্গে লাশের পচন-হেনস্থা পরিবারের, বদলি বাঘাযতীন হাসপাতালের সুপার
পাশাপাশি সংশ্লিষ্ট থানা এলাকা ছাড়াও জেলা পুলিশের অন্তর্গত বিভিন্ন থানায় মৃত ব্যক্তির ছবি পাঠানো হয়েছে। এছাড়াও দেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মোমিনপুরে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












