তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক যুবক। মৃত ওই যুবকের নাম নিরঞ্জন বিশ্বাস, বয়স আনুমানিক ৪০ বছর। ফরাক্কা ব্যারেজ সরকারি আবাসনে থাকতেন তিনি।প্রতিবেশী সূত্রে জানা যায়, ওই যুবক গ্রামীন ডাক্তারি ও ওষুধের কাজ করতেন। প্রায় ১০ দিন আগে তার মা মারা যায়, হিন্দু মতে যুবকের পরনে রয়েছে সাদা থান।

সকালে এক ব্যক্তি ওষুধ নিতে আসলে অনেক ডাকাডাকি করে কোন রকম সাড়া না পেয়ে জড়ো হয় পাড়ার প্রতিবেশীরা। খবর দেওয়া হয় ফারাক্কা থানায়, খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় পুলিশ। এরপর ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ফারাক্কা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ফরাক্কা থানার পুলিশ। কি কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












