নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত হলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আধিকারিক রাজিব পুততুণ্ড।

অভিযোগ, ইংরেজবাজার শহরের এক নম্বর কলোনি এলাকায় বাইকে আসা তিন যুবক টোটো থামিয়ে তাকে মারধর করে।স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।হাসপাতালের সিসিইউতে তার চিকিৎসা চলছে।
এদিকে এই ঘটনার জেরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় জুড়ে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ জেলায় এসেই অর্পিতা দলে ফেরালেন বহিষ্কৃত নেতাকে
বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে দরবারে যেতে চাইছেন।
পুলিশ জানিয়েছে,এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












