নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

টানা কয়েকদিন ধরে চলা দফায় দফায় বৃষ্টির জেরে ভগবানগোলা রেল কলোনি এলাকার প্রায় ৫০ টি পরিবারের বাড়ি জলমগ্ন হওয়ায় চরম সমস্যায় পড়েছেন সেখানে বসবাসকারী মানুষজন। শুধু তাই নয়,পানীয় জলের টিউবওয়েল পর্যন্ত জলের তলায় ডুবে যাওয়ায় পরিস্থিতি ব্যাপক জটিল আকার ধারন করেছে।
এমনিতেই অল্প বৃষ্টি হলে ভগবানগোলার এই নিচু রেল কলোনি এলাকায় জল প্রবেশ করে। আর সে ক্ষেত্রে টানা কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি চলার ফলে আশেপাশের বিভিন্ন পুকুরের জল ভর্তি হয়ে গিয়ে বাড়তি জল রেল কলোনি এলাকার বিস্তীর্ণ জায়গার মধ্যে প্রবেশ করে সেখানকার বাড়িঘর পুরোপুরি জলমগ্ন করে দিয়েছে।
আরও পড়ুনঃ সামাজিক দায়বদ্ধতায় পিছু হটল প্রকাশক, ভারতে প্রকাশিত হবে না কপিল মিশ্রর লেখা বই

আরও পড়ুনঃ বেলদায় রেলের জায়গায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙল রেল
বসবাসকারী অধিকাংশ মানুষই আখৃগঞ্জ এলাকা থেকে বছর কয়েক আগে নিজেদের বাড়িঘর ভাঙনের ফলে এখানে এসে বসতি গড়ে তোলে। পেট চালানোর জন্য কোনরকমে হকারি করেই দিন গুজরান হয় তাদের। এমন অসহায় পরিবারগুলির বাড়িঘর জলমগ্ন হওয়ায় মাথার উপর আকাশ ভেঙে পড়েছে তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












