নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বীর বুধু ভগৎ-র ২২৯ তম জন্মজয়ন্তী পালন করা হল বুধবার ফালাকাটা ব্লকের দলগাঁও বস্তির মুন্সী লাইনে।

এদিন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ ফালাকাটা ব্লক কমিটি, সারনা সেবা সমাজ, রাজি পাড়হা সারনা প্রার্থনা সভার উদ্যোগেই বীর বুধু ভগৎ-র জন্মদিন পালন করা হয়।


এদিন বুধু ভগৎ -র প্রতিকৃতিতে মাল্যদান করে জন্মদিনের অনুষ্ঠান শুরু করা হয়। এছাড়াও এদিন বীর বুধু ভগৎ এর জীবনী নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুনঃ তমলুকে বইমেলার সূচনা
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির সভাপতি বীরসা তির্কী, রাজ্য কমিটির ওয়ার্কিং সভাপতি তেজ কুমার টোপ্পো, সংগঠনের আলিপুরদুয়ার জেলা সভাপতি বাবলু লাকরা প্রমুখ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












