বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বুধবার দার্জিলিংয়ের ম্যালে অনুষ্ঠানের মঞ্চ থেকে এশিয়াডে হেপটাথেলনে সোনা জয়ী স্বপ্না বর্মণের মায়ের হাতে দশ লাখ টাকার চেক তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বপ্নার ভাইকে পর্যটন দফতরে চাকরির প্রতিশ্রুতিও দেন।এর পাশাপাশি স্বপ্না চাইলে তাঁকেও চাকরি দেওয়া হবে এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী।

এরপর দার্জিলিংয়ে নয়া বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী জানান যে ভাণুভক্ত,তেনজিং নোরগে ও কাঞ্চনজঙ্ঘা নামে তিনটি ক্যাম্পাস তৈরি করা হবে। দার্জিলিংয়ে বাইরে থেকে অনেক ছেলেমেয়ে পড়তে আসে।এর পাশাপাশি পাহাড়ের বনবস্তির বাসিন্দাদের পাট্টা বিলি করেন এবং আর্থিক উপার্জনের জন্য হোম হোম টুরিজ়মের প্রস্তাবও দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ শিলিগুড়ির হোটেলে উদ্ধার মহিলার ঝুলন্ত মৃতদেহ
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












