নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
লরির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরহীর। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।

শনিবার দুপুরে মালদার কালিয়াচক থানার ডাঙা এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়।

পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম ফারমান শেখ(৫০)। বাড়ি কালিয়াচক থানার আলিপুর গ্যাসুমোড় মিস্ত্রি পাড়া।তিনি পেশায় আম ব্যবসায়ী।এদিন মোটর বাইকে করে আম বাগান থেকে বাড়ি ফিরছিলেন।ডাঙা মোড়ে পেছন থেকে একটি লরি তাকে ধাক্কা মারে।
আরও পড়ুনঃ দুর্ঘটনাগ্রস্থ কন্যাযাত্রী বোঝাই বাস,আহত ৩০
লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।প্রতিবাদে স্থানীয়রা পথ আবরোধ করে বিক্ষোভ দেখায়।কালিয়াচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












