নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
গতকাল রাতে ফালাকাটা ব্লকের খগেনহাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, খবর দেওয়া হয় ফালাকাটা দমকল কেন্দ্রে।

তবে দমকল কর্মীরা আসার আগেই গ্রামবাসীরা নিজেদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে খগেনহাট এলাকার পবিন রায় নামের এক ব্যক্তির বাড়িতে তার স্ত্রী ধুপদানি জ্বালিয়ে ছিল।

আরও পড়ুনঃ আরো ৪ জন করোনা আক্রান্ত দক্ষিণ দিনাজপুরে
সে সময় ওই ধুপদানি থেকেই কোনও ভাবে আগুন লেগে যায় ঘরে। পুড়ে যায় শোবার ঘর। ঘরে থাকা আসবাবপত্র সহ মজুত ধান ও নগদ কিছু টাকা পুড়ে গিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গিয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












