নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

জাবালা সংস্থার পক্ষ থেকে জলঙ্গি ব্লকের ৫০০ জন পরিযায়ী শ্রমিক পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় আজ। এদিন জলঙ্গি ব্লকের দুটো জায়গায় এই কর্মসূচি পালন করা হয়। জলঙ্গি বালিকা বিদ্যালয় ও সাদিখাঁদেয়ার বিদ্যানিকেতনে।
আরও পড়ুনঃ তমলুকে রক্তদান শিবির
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রাজ্জাক, ঘোষপাড়া পঞ্চায়েতের প্রধান,জলঙ্গি পঞ্চায়েত প্রধান, চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান রাকিবুল ইসলাম রকি সহ অনেকেই। এদিন মোট ১৯ রকমের আইটেম তুলে দেওয়া হয় পরিযায়ী শ্রমিক পরিবারের হাতে। খাদ্য সামগ্রী পেয়ে অনেক খুশি বলে জানান পরিযায়ী শ্রমিক পরিবারের লোকেরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












