শ্যামল রায়,নবদ্বীপঃ
নবদ্বীপের মহেশগঞ্জ অঞ্চলের মহব্বত শেখ নামে ১৪ বছরের এক ছাত্রের নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাড়ি মহেশগঞ্জের ফুলতলা পাড়া।
নিখোঁজের বাড়ির পরিবারের তরফ থেকে নবদ্বীপ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
জানা গিয়েছে যে নিখোঁজ ছাত্রটি পূর্ব বর্ধমান জেলার নাদন ঘাট থানার রায় গ্রামে একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়াশুনা করত।গত ২১ সেপ্টেম্বর শেষবারের মতো বাড়িতে গিয়েছিল তারপর থেকে আর তার খোঁজ মিলছে না।
শাহিনা বিবির কথায় ছেলে বাড়িতে এসে পড়াশোনা করতে সম্মতি ছিল না। পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায় খোঁজ নিলে জানা যায় সে এখানে আসেনি।নবদ্বীপ থানা সূত্রে জানা গিয়েছে যে নিখোঁজের ডায়েরি হয়েছে এবং ওই পড়ুয়াকে খুঁজে বের করতে বিভিন্ন জায়গায় তল্লাশি ও সন্ধান শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ পূর্ণবয়স্ক হাতির মৃত্যু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












