নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
রতুয়া বিদ্যাসাগর ভবনে বৃহস্পতিবার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল। এদিন কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন মালদহ জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ পায়েল খাতুনের স্বামী তথা রতুয়ার তৃণমূল কংগ্রেসের যুব নেতা মহম্মদ ইয়াসিন।

অনুষ্ঠানের শুরুতেই কৃতি ছাত্রছাত্রী সহ সবাইকে বরণ করে নেওয়া হয়। তারপর উদ্বোধনি সংগীত ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। রতুয়ায় অনুষ্ঠিত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) বিকাশ সাহা, মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মন্ডল, রতুয়া-১ নং ব্লকের বিডিও সারওয়ার আলি, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পায়েল খাতুন, রতুয়া-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি আবেদা বেগম, পঞ্চায়েত সমিতির সদস্য শুভম সরকার, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণ ও এলাকার পঞ্চায়েত প্রধানগণ সহ অনেকে।
আরও পড়ুনঃ বিরাটের নেতৃত্বে খেলতে মুখিয়ে ফিঞ্চ
কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিন জানিয়েছেন, রতুয়া-১ নং ব্লকের মোট ২৩ টি স্কুল ও মাদ্রাসার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সবমিলিয়ে ৪৩ জন ছাত্রছাত্রীকে এদিন সংবর্ধনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, “প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীকে মানপত্র, ট্রফি, পুষ্পস্তবক, মিষ্টির প্যাকেট, কলম, ডায়েরি, ডিকশনারি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি একটি করে মেহগনি গাছের চারাও প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












