মনোদীপ বন্দোপাধ্যায়,নলহাটীঃ

আজ লোহাপুর বাজারে আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধী শক্তির সাথে মোকাবিলায় সংগঠনকে আরও চাঙ্গা করে তুলতে নলহাটী-২ ব্লক কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হল।এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি ও মালদার মালতিপুর বিধানসভার বিধায়ক অলবেরুনী জুলকারনাইন।এছাড়াও উপস্থিত ছিলেন বীরভুম জেলা কংগ্রেসের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি,নলহাটি-২ ব্লক কংগ্রেসের সভাপতি সীতেশ্বর পান্ডে,হাসন কেন্দ্রের বিধায়ক মিল্টন রশিদ,বীরভুম জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রামপুরহাট মহকুমা কংগ্রেসের অন্যতম নেতা গোপালচন্দ্র দাস,মহিলা কংগ্রেসের কার্যকরী সভানেত্রী মরিয়াম খাতুন,পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মাসিকুল ইসলাম শিবলি,বীরভুম জেলা যুব কংগ্রেসের সভাপতি অর্ঘ্য দাস,বীরভুম জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি সৌভিক সিংহ(সানি) এবং আরও অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ববৃন্দ।
আজকের সভা থেকে সকল নেতৃত্ববৃন্দ কেন্দ্রের সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং রাজ্যের স্বৈরাচারী শক্তি তৃণমূলকে একযোগে উৎখাত করার ডাক দেন।জেলা সভাপতি জানান আগামীতে জনগণের স্বার্থে বিরোধী শক্তিকে দমন করতে দলীয় আন্দোলন আরও তীব্র হবে।কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জেলা নেতৃত্বের মনোবল বাড়াতে সক্রিয় ভূমিকা পালন করে।বীরভুম জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে এই সভা থেকে আওয়াজ উঠে বেকার যুবক-যুবতীদের কর্মস্থানের দাবীতে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
আরও পড়ুন: লেখক শিল্পী সংঘের নবম জেলা সম্মেলন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












