নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
সোশ্যাল মিডিয়ার দৌলতে শীতের ছুটি কাটানোর বহু গন্তব্যের হদিস এখন হাতের নাগালে ৷ সেই রকমই এক অপরূপ প্রাকৃতিক পরিবেশ সম্পন্ন ফুলের গ্রামে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল ।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তগর্ত দোকান্ডা গ্রামে ২-৩ বছর হল গড়ে উঠেছে নতুন পর্যটন কেন্দ্র। শীতের মরসুমে ফুলের সৌন্দর্য্যকে উপভোগ করতে পার্শ্ববর্তী জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসেন ৷

বিভিন্ন রকমের ফুলের শোভায় আকৃষ্ট হয় আট থেকে আশি সব বয়সের মানুষেরাই । স্বভাবতই এই এলাকা পূর্ব মেদিনীপুরের গর্বের জায়গা হিসেবে পরিচিত। মূলত ২৫ ডিসেম্বর – ১ লা জানুয়ারি পর্যন্ত এখানে পর্যটকদের ভিড় উপচে পড়ে।

কয়েকশ একর জায়গা জুড়ে গ্রামে গড়ে উঠেছে ফুলের বাগান। আর সেই বাগানের ধার বেয়ে চলেগিয়েছে রেল লাইন। ফুলের বাগান থেকে ছুটন্ত ট্রেনের ছবি ক্যামেরা বন্দি করে রাখার মতো পরিবেশকে উপভোগ করতেই এখানে পর্যটকরা ভিড় জমায় ৷
আরও পড়ুনঃ করোনা থোড়াই কেয়ার, বর্ষবরণের রাতে জনারণ্য দিঘায়
তাই প্রাকৃতিক সৌন্দর্য্য কে উপভোগ করতেই মানুষ ছুটে আসে এই গ্রামে ৷তবে কিছু মানুষ এই সুন্দর পরিবেশের সৌন্দর্যের বিঘ্নিত ঘটাচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে সুন্দর সুন্দর ফুল,যা দেখে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় জনগন ৷
আরও পড়ুনঃ সৌমিত্র পাল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী মহাতাবপুর
যারা পর্যটকের একাংশের ওপর কার্যত আঙ্গুল তুলছে ৷ এই সুন্দর পরিবেশকে কতিপয় পর্যটকদের ধ্বংসের হাত থেকে কি ভাবে বাঁচানো যায় তা নিয়েই চিন্তাশীল স্থানীয় জনগন৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












