নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের জলঙ্গিতে। ঘটনাটি ঘটেছে জলঙ্গি থানার সাদিখানদেয়ার জোতছিদাম বিলপাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা যায় যে, ওই ব্যক্তির নাম তপন মলিথ্যা (৩৬)।গতকাল সকালে খাওয়া দাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তপন মালিথ্যা, পরিবারের লোকজন দিনরাত খোঁজাখুঁজি করার পরেও খোঁজ মেলে নিখোঁজ যুবকের নামে জলঙ্গী থানায় মিসিং ডাইরি করেন।

আজ সকালে ঘুম থেকে উঠে আবারও তপনের স্ত্রী তার দুই মেয়েকে নিয়ে খুঁজতে বেরোলে, বাড়ি থেকে কিছুটা দূরে কাঁঠাল বাগানে একটি ছোটো কাঁঠাল গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্বামীকে।

এরপর তিনি চিৎকার শুরু করলে পরিবারের ও গ্রামের মানুষ ওই স্থানে এসে পৌঁছয় এবং জলঙ্গি থানায় খবর দেওয়া হয়। জলঙ্গী থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ফিরল মুম্বইয়ে নিহত ৪ পরিযায়ী শ্রমিকের কফিনবন্দী দেহ
যদিও মৃতের স্ত্রী ও শ্বাশুড়ি অভিযোগ করেন, পরকীয়া সম্পর্কের জেরে আত্মহত্যা অথবা খুন। ইতিমধ্যে খুন নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












