আজহার হুসেইন, কাশ্মীর:

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ট্রাল বেল্টের সাইমো এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে আরেক জঙ্গির মৃত্যু হয়েছে।

অপারেশন পরপরই প্রথম জঙ্গির মৃত্যু হয়। পরে পুলিশ সূত্রে জানা গেছে যে দুপুরের পরে সংঘর্ষে আরও এক জঙ্গি নিহত হয়। অর্থাৎ এই এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যু হল।
আরও পড়ুন:ব্রেকিং নিউজঃআসামে ভূমিধসে নিহত অন্তত ২০
পুলিশ সূত্রে জানা গেছে যে জম্মু-কাশ্মীর ওয়ান্তিপোরা পুলিশ, ভারতীয় সেনার ৪২আরআর ও সিআরপিএফের যৌথবাহিনী গোপন সূত্রে খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে।
নির্দিষ্ট এলাকার দিকে এগুতেই জঙ্গিরা গুলি ছোড়া শুরু করে। প্রত্যাঘাত হানে ভারতীয় যৌথবাহিনী। শেষ পর্যন্ত গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












