নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বোনের বিয়েতে ভাইকে নগদ ১০ হাজার টাকা দিয়ে সাহায্য করে নজির গড়লেন মুর্শিদাবাদের জলঙ্গী থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী উৎপল কুমার দাস ও পুলিশ অফিসার শ্রী খুরশিদ আলম।

মুর্শিদাবাদের জলঙ্গি সাহেবরামপুর কলোনির প্রতিবন্ধী বাসিন্দা আবুল কালাম, আর্থিক ভাবে অনেকটাই অনগ্রসর সে ৷ বোনের বিয়ে দেওয়ার ইচ্ছা থাকলেও আর্থিক সমস্যা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল ৷
আরও পড়ুনঃ হাওড়া রামপুরহাট রুটে শুরু হল ট্রেন চলাচল
এমন পরিস্থিতিতে তার সমস্যার কথা জানিয়ে জলঙ্গী থানার পুলিশ আধিকারিকের সাথে যোগাযোগ করলে জলঙ্গি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং আর এক পুলিশ অফিসার নগদ ১০ হাজার টাকা বিয়ের জন্য তার হাতে তুলে দেয় ৷
আরও পড়ুনঃ বেনেদিঘিতে আদিবাসী সাংস্কৃতিক ভবন নির্মাণের সূচনা
এই সাহায্য পেয়ে সাহেবরামপুরের প্রতিবন্ধী বাসিন্দা আবুল কালাম আপ্লুত হয়ে তাদের দুজনের দীর্ঘায়ু কামনা করেন এবং সাধুবাদ জানান ৷ অসহায় দাদাকে এই সাহায্য করে স্বভাবতই জলঙ্গী থানার পুলিশ আধিকারিকরা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












