নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
রাস্তার ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুর থানা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল নাগাদ রাস্তার পাশে ওই ব্যাক্তিকে অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা, এরপর সাথে সাথেই খবর দেওয়া হয় থানার পুলিশকে। এরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এরপরই ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনঃ ট্রেনের ধাক্কায় মৃত্যু অজ্ঞাত পরিচয় ব্যক্তির
পুলিশ সূত্রে জানা যায় ওই মৃত ব্যক্তির নাম রাজু সিংহ বয়স আনুমানিক ৩৬ বছর, বাড়ি ভবানীপুর থানা এলাকার সোলাট গ্রামে।
তবে কি কারণে ওই ব্যক্তির মৃত্যু তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












