মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
পৃথিবীর সময়টা ভালো যাচ্ছে না। মহামারী গ্রাস করেছে গোটা বিশ্বকে। এরই মধ্যে মানুষকে ভালো থাকার পথ খুঁজে নিতে হবে। তাই আমজনতাকে একঘেয়েমি জীবন থেকে মুক্তি দেওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেছে বিনোদন জগত। সেজন্য দর্শকের মন ভালো রাখতে শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে নবাগত পরিচালক অমৃত মুখোপাধ্যায় পরিচালিত শর্টফিল্ম ‘ডিস্টার্বড’।

একটি রাতকে কেন্দ্র করে এগিয়েছে এই ছবির গল্প। তিন যুবকের জীবনের কথাই উঠে আসবে এই শর্ট ফিল্মটিতে। অর্পণ বসাক প্রযোজিত শর্ট ফিল্ম ‘ডিস্টার্বড’ বিদেশি চলচ্চিত্র উৎসব লিফ্ট অফ গ্লোবাল নেটওয়ার্কে নির্বাচিত হয়েছে। এর আগে আরও দুটি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছিল ‘ডিস্টার্বড’।
আরও পড়ুনঃ লকডাউনে ‘স্যুটকেস’ হাতে কোথায় চললেন কৌশিক-দেবলীনা?

অর্পণ বসাকের এটাই প্রথম প্রযোজনা এবং তিনি প্রথম থেকেই এই ছবিটা নিয়ে আশাবাদী ছিলেন। শর্ট ফিল্মটির মুখ্য চরিত্রে রয়েছেন সুপ্রতিম সাহা। সুপ্রতিমের কথায় এই শর্ট ফিল্মের কাহিনিটা আজকের দিনে ভীষণই প্রাসঙ্গিক এবং দর্শক প্রত্যেকটা দৃশ্যের সঙ্গে কানেক্ট করতে পারবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












