নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কর্তৃপক্ষের নজর এড়িয়ে কালিয়াগঞ্জের কুনোর সিএনসিপি বয়েজ হোম থেকে পালাল আবাসিক ৩ কিশোর। শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের এই হোম থেকে তিন কিশোর পালানোর ঘটনা কর্তৃপক্ষের নজরে আসে।

জেলা শিশু কল্যাণ সমিতির অধীনে কালিয়াগঞ্জের কুনোর ভারত সেবাশ্রম সঙ্ঘ ক্যাম্পাসে এই হোম রয়েছে। কোন অপরাধের ঘটনায় পুলিশের হাতে ধরা পড়া বা প্রশাসনের মাধ্যমে উদ্ধার হওয়া অনাথ শিশুদের এই হোমে রাখা হয়। এমনই ১৬ জন কিশোর ছিল সিএনসিপি বয়েজ হোমে।
আরও পড়ুনঃ কাটমানি নেওয়ার অভিযোগে শোকজ কালিয়াচক পঞ্চায়েত সমিতির সভাপতি
সন্দেহ করা হচ্ছে শনিবার ভোরে তারা হোম থেকে পালিয়ে গিয়েছে। এই হোমের সুপার তপন কুমার মাইতি বিষয়টি কালিয়াগঞ্জ থানায় জানিয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












