নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ইদের আগে প্রায় হাজার অসহায় পরিবারের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন ইংরেজবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার গায়ত্রী ঘোষ। শনিবার ১৫ নম্বর ওয়ার্ডের মিরচক এলাকায় এই অসহায় পরিবার গুলির হাতে দুধ, সিমুই, খেজুর, কাজু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ বিদ্যুতের দাবীতে বিক্ষোভ অব্যাহত, ধৈর্য্য ধরার পরামর্শ মুখ্যমন্ত্রীর
ইংলিশবাজার পুরসভার কাউন্সিলার গায়ত্রী ঘোষ জানান, ‘পবিত্র ইদ উপলক্ষে এদিন ১৫ নম্বর ওয়ার্ডের সকল নাগরিকদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। পুরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












