মনিরুল হক, কোচবিহারঃ
ফের বড় সাফল্য কোচবিহার জেলা পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে ১২০ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার চাঁদমারি গ্রাম পঞ্চায়তের কাঁঠাল বাড়ি এলাকায়।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় একটি বাড়িতে অভিযান চালালে সেখান থেকে উদ্ধার করা হয় ১২০ কেজি গাঁজা। ধৃত দুই ব্যক্তির নাম শ্যাম প্রসাদ বিশ্বাস ও তার ভাই গুরুপাদো বিশ্বাস। তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার
এই গাঁজা পাচারের সাথে আরও কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে গাঁজার বিরুদ্ধে চোরা কারবার রুখতে কোচবিহার পুলিশের এই অভিযান চলবে বলে জানা গেছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












