নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
উপস্বাস্থ্যকেন্দ্রে পুনরায় চিকিৎসক নিয়োগের দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করে ডেপুটেশন দিলেন গ্রামবাসীরা। মালদহ জেলা জুড়ে করোনা আবহে প্রতিদিন ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক যদিও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

মালদহ জেলার হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রটি শুরু থেকেই প্রায় চার মাস হল বন্ধ হয়ে পড়েছে। জরুরী চিকিৎসাব্যবস্থা একদমই নেই চিকিৎসকের অভাবে। চিকিৎসা ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে বলা যায়।
আরও পড়ুনঃ ঘর ভেঙেছে নরেনের,পাশে দাঁড়াল ইয়াসিন
যার ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। উপ-স্বাস্থ্যকেন্দ্র পুনরায় চালু করার দাবি তুলেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানিয়েছেন, প্রায় চার মাস থেকে বাহাদুরপুর উপস্বাস্থ্য কেন্দ্রের জরুরী চিকিৎসা ব্যবস্থা একেবারেই বন্ধ হয়ে পড়েছে।
এলাকার চারটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে প্রায় একলক্ষ মানুষের বসবাস। তাদের শারীরিক অসুবিধা হলে ২০ কিলোমিটার দূরে বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। আগে ওই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক থাকতেন। লকডাউন শুরুর সময় থেকে এই উপস্বাস্থ্যকেন্দ্রের সমস্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরকে বুলবুলচন্ডী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। তারপর থেকে ওই উপস্বাস্থ্যকেন্দ্র খালি পড়ে রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












