নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
স্ত্রী’র মোবাইলে ফেসবুক করাতেই সন্দেহ স্বামীর। আর সেই সন্দেহের জেরে নিজের স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে । সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা শহরের উত্তর বালুচর এলাকায়।

এই ঘটনার পর আক্রান্ত ওই গৃহবধূকে পরিবারের লোকেরাই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এই ঘটনায় হামলাকারী স্বামী বাপ্পা রজকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত গৃহবধূর নাম প্রতিমা রজক (৩২)। অভিযুক্ত স্বামী বাপ্পা রজক। ওই গৃহবধূর বাড়ি মালদা শহরের উত্তর বালুচর এলাকায়। শশুর বাড়ি দক্ষিণ বালুচর এলাকায়। পাশাপাশি ওই দম্পতির এগার বছর আগেই ভাব করে বিয়ে হয়। সোমবার রাতে স্ত্রীর সঙ্গে মোবাইলে ফেসবুক করা নিয়ে বচসা বাধে স্বামী বাপ্পা রাজকের।
আরও পড়ুনঃ আগুনে ভস্মীভূত বাসগৃহ
এরপর সন্দেহের বশে স্ত্রী প্রতিমাদেবীকে লোহার রড দিয়ে মাথা থেতলে খুনের চেষ্টা চালায় অভিযুক্ত স্বামী।ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












