রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

শুক্রবার কান্দি মহকুমা ও ব্লক কংগ্রেসের আয়োজনে যশোহরি -আনোখা ১নং পঞ্চায়েতের অন্তর্গত বহরা এলাকার কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ভোট যুদ্ধে চ্যালেঞ্জ জানালে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
সভায় অধীর বাবু ছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের নেতৃবৃন্দ ।
এইদিনের সভায় তৃণমূলের কংগ্রেসের তীব্র সমালোচনা করা হয়। ব্রিগেড সমাবেশকে সফল করতে তিনি কলকাতায় কয়েক লক্ষ মানুষের সমাগম করে তিন দিন ধরে খাওয়ানোর তীব্র সমালোচনা করে বলেন,
“কোথায় পাচ্ছেন এত? আকাশ থেকে টাকার থলি পড়ছে?”

তিনি আরও বলেন, ” মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে সাংসদ হতে হবে।আর আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে যে কোন একটিতে এসে প্রতিদ্বন্দ্বীতা করে জিতে দেখান? আমি রাজনীতি করা ছেড়ে দেব। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে থাকেন পঞ্চায়েত ভোটের মত ভোট লুঠ করবেন, সন্ত্রাস বাহিনী দিয়ে তাহলে বলে রাখি মানুষের গনতান্ত্রিক অধিকার আপনি কেড়ে নিতে এলে মানুষ আপনার থেকে সমস্ত ক্ষমতাও কেড়ে নেবে।”
আরও পড়ুন: ইংরেজবাজারে কালী মন্দিরে চুরি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












