নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
স্ত্রীকে খুন করে পালিয়ে গেলো মদ্যপ স্বামী। রবিবার সকালে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের জলদাপাড়া গ্রামে দরজা ধাক্কা দিতেই গৃহবধু অনিমা তালুকদারের নিথর দেহ ঘরের ভেতর মাটিতে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা। পলাতক স্বামী স্বপন তালুকদার।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোনাপুর পুলিশ ফারির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃতার এক ছেলে দুই মেয়ে। মদ্যপ স্বামী প্রতিদিন স্ত্রীকে মারধর করতো বলে অভিযোগ।

মৃতার ছেলে কেরালায় দিন মজুরের কাজ করে। দুই মেয়ের একজন দশম শ্রেনীর ছাত্রী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । বড়জনের বিয়ে হয়ে গেছে বলে জানা গেছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












