শ্যামল রায়,কালনাঃ শাসকদলের মদতপুষ্ট কয়েকজন ফড়েকে গ্রেফতার করলো মন্তেশ্বর থানার পুলিশ।প্রসঙ্গত উল্লেখ্য যে মন্তেশ্বরের কুসুমগ্রামে কিষাণমান্ডি এলাকা থেকে এর আগেই সেখ নাসিরুদ্দিন ওরফে তোতা নামে এক ফোঁড়েকে পুলিশ গ্রেপ্তার করে।ওই এলাকা থেকেই পুলিশ আরো ছয়জনকে ধরে মন্তেশ্বর থানায় নিয়ে আসে।মন্তেশ্বরের তৃণমূলের প্রথম সারির নেতাদের সঙ্গে তাদের যথেষ্ট ওঠাবসা রয়েছে এমনকি এক কর্মাধ্যক্ষের ভাইপোও রয়েছে বলে জানা গেছে।স্বাভাবিক কারণেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন,‘কুসুমগ্রাম এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।খতিয়ে দেখা হচ্ছে।’ মন্তেশ্বর এলাকায় সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে বারবার অভিযোগ যে এলাকায় ফোঁড়েরা সক্রিয়। আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ ধৃত চার ডাকাত মাসখানেক আগে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তেশ্বরে এসে কড়া নির্দেশ দিয়েছিলেন ন্যায্য মূল্যে ধান কেনা নিয়ে কোনোরকম দালাল দের বরদাস্ত করা হবে না। তা সত্ত্বেও এলাকায় শাসকদলের মদতপুষ্ট ঐ সমস্ত দালালরা অনায়াসেই কাজ করে যাচ্ছে বলে অভিযোগ চাষীদের।কখনো কখনো পুলিশ ধরে আবার কখনো ছেড়ে দেয় এমনটাই এলাকার চাষিদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












