নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
এবার তৃণমূল নেতাকে মারধর। অভিযোগ কয়েক লক্ষ টাকা কাটমানি তুলেছেন আক্রান্ত নেতা।

কাটমানি পোস্টারের পর এই প্রথম কাটমানির টাকা ফেরানোর অভিযোগে তৃণমূল নেতাকে মারধর। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার কাঁকটিয়া গ্রামের ঘটনা।

প্রতারিতদের অভিযোগ যে, শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত কাখোদা অঞ্চলের তৃণমূল নেতা রমেশচন্দ্র পড়িয়া বিভিন্ন সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন সরকারি অনুদানের জন্য টাকা নিয়েছে বলে অভিযোগ প্রতারিতদের।

বিভিন্ন সময় টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি রমেশ বাবু। আজ প্রতারিতরা এসে রমেশ বাবুর বাড়িতে চড়াও হন।
আরও পড়ুনঃ মৃত সহকর্মীর ক্ষতিপূরণ আদায় করল শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন
যদিও রমেশ বাবুর অভিযোগ ধীরে ধীরে আমি কিছু টাকা দিয়েছি। এরপরও একটা সমাধান করে আমার সকল কার টাকা ফিরিয়ে দেব কিন্তু ওরা আমার বাড়িতে এসে আমাকে মারধর করছে। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












