নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়িতে বাইক র্যালি।

আজ স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন। গোটা দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে এই দিনটি।ঠিক তেমনি দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন একটি বাইক র্যালির আয়োজন করা হয়।

এই বাইক র্যালির শুভ সূচনা করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এর পাশাপাশি উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার,দার্জিলিং জেলা যুব তৃণমূলের সভাপতি বিকাশ রঞ্জন সরকার সহ দলের নেতা কর্মীরা।

এই বাইক র্যালিটি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে। এরপর শহর শিলিগুড়ির বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই বাইক র্যালি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












