নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ভক্তিনগরের বাসিন্দা পেশায় কৃষক বিনয় বসু খুন হওয়ার পর এদিন তার বাড়িতে গিয়ে পরিবারের লোকদের সাথে দেখা করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন বসু।

এর পাশাপাশি তিনি বিনয়বাবুর পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন এবং আগামীতে কোনো ধরনের সমস্যা হলে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুনঃ নিকাশী নালা তৈরি করা নিয়ে চাঞ্চল্য এলাকায়

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন বসু বলেন যে গোটা রাজ্যের পাশাপাশি ফাঁসিদেওয়াতেও অরাজকতা চলছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এর পাশাপাশি তিনি আরও বলেন কৃষক খুনের এতদিন পরে খুনীকে গ্রেফতার করা যায়নি। এই বিষয়টি নিয়ে তীব্র নিন্দা করেন তিনি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584











