জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার কান্দি জেমো ইন্দ্রতলা থেকে কান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত নির্বাচনী প্রচার হিসেবে পদযাত্রা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন তিনি কান্দি শহরের রাজ পথে পদযাত্রা করেন এবং আপামর কান্দিবাসির কাছে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ার লক্ষে ভোট ভিক্ষা করলেন।

আজকের বিজেপির এই পদযাত্রায় বিজেপি নেতা রাহুল সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সম্পাদিকা ফাল্গুনী পাত্র দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শাখারভ সরকার, কান্দি শহর বিজেপি মন্ডল সভানেত্রী বিনীত রায় সহ স্থানীয় একাধিক বিজেপি কর্মী সমর্থক।

এদিন রাহুল সিনহা বলেন, “প্রতিবাদী ছাত্র আনিসকে দিদির পুলিশ চক্রান্ত করে হত্যা করেছে। তাই তার পরিবারকে চাকরি দিয়ে ভোলাতে চাইছে। কিন্তু রাজ্যের মানুষ অতো বোকা নয়। তার পরিবার সিবিআই তদন্ত চেয়েছে, তদন্ত হলে সব সত্য ঘটনা বেরিয়ে আসবে।” তাছাড়া দেউচা পাচামী নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে রাজ্য সরকার কোম্পানির হাতে জমি বিক্রি করে দিচ্ছে বলে মন্তব্য করেন বিজেপির এই নেতা।
আরও পড়ুনঃ জঙ্গিপুর পৌরসভা নির্বাচনের প্রচারে এসে বিজেপিকে আক্রমণ মন্ত্রী ফিরহাদ হাকিমের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












