নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
রূপনারায়ণ নদীর পাড় থেকে উদ্ধার যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার গেঁওখালী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে রূপনারায়ণ নদীর পাড় থেকে উদ্ধার হল এক যুবকের অর্ধদগ্ধ মৃতদেহ। স্থানীয়দের দাবী, ওই যুবকের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে। তাঁর হাত, পা ও গলায় দড়িতে বাঁধা।
আরও পড়ুনঃ ইসলামপুরে গভীর রাতে আগুনে ভস্মীভূত দোকান
ঘটনাটি যে খুন সে বিষয়ে একপ্রকার প্রশ্ন রয়েই যাচ্ছে।স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হলে মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। মৃতদেহের কোনও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি, তবে মহিষাদল থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












