শ্যামল রায়,নবদ্বীপঃ
নবদ্বীপ শহরের সাধারণ গ্রন্থাগার হল ঘরে কঙ্কণার পঞ্চদশ বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত হলো।

রবিবারে অনুষ্ঠিত কবিতা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই সময় কালের বিশিষ্ট কবি কৃষ্ণা বসু।প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী।বিশেষ অতিথি ছিলেন কবি অজয় চক্রবর্তী,কবি শিব শঙ্কর বকশি ও বলেন্দ্র প্রসাদ ভট্টাচার্য।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিশ্বকবি রবি ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়,এরপর আনুষ্ঠানিকভাবে কবিতা উৎসবের শুভ সূচনা করেন এবং বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণা বসু বলেন যে এই সময়কালে এরকম বাংলা কবিতা উৎসবের প্রয়োজনীয়তা আগেও ছিল বর্তমানে আরো বেশি বেশি প্রয়োজন বলে তিনি মনে করছেন।

তিনি মনে করেন যে কবিতার মধ্যে দিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য কবিরা বার্তা দেন যা কিনা মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়।বাংলার কবিদের সংঘঠিত করার কাজ আমরাও করে যাচ্ছি তার জন্য কবি সাংবাদিক শ্যামল রায়ের নেতৃত্বে তৈরি হয়েছে বাংলা রাইটার্স ফোরাম।
বক্তব্য রাখেন কবি অরুণ চক্রবর্তী।তিনি বাংলার নবীন-প্রবীণ কবিদের উদ্দেশ্যে বলেন যে,শুধু কবিতা লিখলেই হবেনা কবিতার মান সম্পর্কে নিজেদেরকে সজাগ থাকতে হবে। কবিতার মধ্যে দিয়ে বার্তা দিতে হবে সামাজিক দায়িত্ব কর্তব্য পালনের জন্য।


এই বাংলা কবিতা উৎসবে কঙ্কণা পত্রিকার শারদীয়া সংখ্যার মোড়ক উন্মোচন করেন কবি কৃষ্ণা বসু অরুণ চক্রবর্তী। কবিতা উৎসবের প্রয়োজনীয়তা এবং কঙ্কণা পত্রিকার সম্পাদিকা তপতী নন্দী বক্তব্য রাখেন।সকলকে একটি কলম এবং মেডেল স্মারক দিয়ে সম্মানিত করেন উপস্থিত অনেক শিল্পী ও কবিদের।
এছাড়াও কবিতা উৎসবে শতাধিক কবি উপস্থিত থেকে তাদের স্বরচিত কবিতা আবৃত্তি পাঠ করে
উল্লেখযোগ্য কবিদের মধ্যে ছিলেন মনোরঞ্জন সাহা,হরেন্দ্র নাথ গোস্বামী, বাবলি সাহা ,বিজন কুন্ডু ,রনিতা মল্লিক ,নবকুমার সরকার,উজ্জ্বল বসু ,দীপংকর চক্রবর্তী, গৌরী চক্রবর্তী,লক্ষ্মী রানী বিশ্বাস, রবীন্দ্রনাথ হালদার ,কৃষ্ণচন্দ্র রায়, সূর্যকান্ত দেবনাথ ,মিলন বোস, ঝুমা রায় ,গৌড় দাস মহন্ত ,অর্ধেন্দুশেখর ভাদুরি, শংকর ঘোষ, চন্দ্রাবতী মুখার্জি ,পারভিন শান্তি, স্বাগতা কর্মকার, মধু মঙ্গল সাহা পোদ্দার ,রনিত নিয়োগী, রবীন্দ্র কুমার হালদার, রথীন বন্দ্যোপাধ্যায় ,অচ্ছুৎ প্রামানিক ,শিখা চক্রবর্তী, কল্যাণী দেবনাথ, শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
নৃত্য পরিবেশন করেন নুপুর কংস বণিক ,চন্দ্র ভূমি নৃত্যালয়ের ছাত্র-ছাত্রী ।
কঙ্কণা কংস বণিক নবীনা কংস বণিক ও স্নেহা কুমারী কংস বণিক প্রমূখ।এছাড়াও প্রসাদ নন্দী তৎপরতায় সুন্দর একটি যোগা অনুষ্ঠিত হয়।
সমগ্র কবিতা উৎসবের সঞ্চালনায় ছিলেন কবি সাংবাদিক শ্যামল রায়।শেষ মুহূর্তে তিনি একটি সুন্দর কবিতা পাঠ করে শোনান।তিনি বলেন এই ধরনের কবিতা উৎসব নিয়মিতভাবে হচ্ছে।তিনি আরো বলেন যে এই সমস্ত কবিতা উৎসবের সবথেকে গুরুত্বপূর্ণ ভালো দিকগুলো নবীন-প্রবীণ কবিদের একটা মেলবন্ধন ঘটে থাকে।বহু পত্র পত্রিকার সম্পাদকরা উপস্থিত থেকে লেখা প্রকাশের জন্য নবীন কবিদের উৎসাহিত করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












