নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

আজ লালগড়ে সি আর পি এফের ৫০ নম্বর ব্যাটেলিয়ানের ব্যবস্থাপনায় ত্রিশজন দরিদ্র শ্রেনীর পিছিয়ে পড়া মহিলাকে বিনা খরচে ট্রেলারিং এর প্রশিক্ষণ দেওয়া শুরু হল।মোট দু’মাস ধরে চলবে এই ট্রেনিং ক্লাস এবং প্রশিক্ষণের শেষে প্রত্যেক প্রশিক্ষণ নেওয়া মহিলাকে একটি করে সেলাই মেশিন এবং অনান্য যন্ত্রাদি বিনা পয়সায় দেওয়া হবে বলে জানান সি আর পি এফ ৫০ নং এর সিও বজরঙ্গী লাল। সি আর পি এফের এই উদ্যোগে খুশী সাধারণ এলাকাবাসীও।প্রশিক্ষণ রত জুঁই মাইতি বলেন “সি আর পি এফ আমাদের মতো গরীব মহিলাদের এই প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তুলতে উদ্যোগী হয়েছে তাতে আমরা খুব খুশী।”

আরও পড়ুন: আইনভেঙে উদ্দাম বনভোজন পুলিশের
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












