মনিরুল হক,কোচবিহারঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।আজ সন্ধ্যায় ওই দুর্ঘটনাটি ঘটেছে মাথাভাঙার হিন্দুস্থান মোড় এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম যোগেন বর্মন(৬০)।জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় মাথাভাঙ্গার হিন্দুস্থান মোর এলাকায় তৃনমূলের কর্মী সমর্থকদের একটি শান্তি মিছিল চলছিল। সেই সময় বিজেপির জনসভা থেকে ফেরার সময় একটি কর্মী বোঝাই গাড়ি মাথাভঙ্গার দিকে যাচ্ছিল।আচমকাই সেই গাড়িটি মিছিলে থাকা ওই ব্যাক্তিকে ধাক্কা মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।দুর্ঘটনার ফলে মাথাভাঙ্গা-কোচবিহার রাজ্য সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিস।পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর পালিয়ে যায় গাড়িটি।মিছিলের নেতৃতে থাকা মাথাভাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক বর্মন বলেন, “ ইচ্ছাকৃত ভাবে বিজেপি সমর্থকরা তাদের গাড়ি আমাদের মিছিলে ঢুকিয়ে দিয়েছে। বিজেপিকর্মীদের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আমাদের এক কর্মীর।”
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই বাইক আরোহী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












