শ্যামল রায়, কালনাঃ
বাড়ির সামনে দুই বোন খেলার সময় বাড়ির একাংশের দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হল এক বোনের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুর নাম অনিতা ঢক (৩)। বাড়ি বলাগড় থানার অন্তর্গত বাকুলিয়া গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যার সময় দুই বোন মেঘনা ঢক ও অনিতার হক বাড়ির উঠানে খেলা করছিল।
আরও পড়ুনঃ কোলাঘাটে গণধর্ষিতা নাবালিকার মৃত্যু, রেখে গেল ধর্ষকদের শাস্তির দাবি
আচমকাই বাড়ির মাটির দেওয়াল ধসে পড়ে চাপা পড়ে যায় অনিতা। সাথে সাথেই উদ্ধার করে পরিবারের লোকজন কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করলে, গভীর রাতে অনিতার মৃত্যু হয়। আজ কালনা হাসপাতালে মৃত শিশুর ময়নাতদন্ত হয়।
অকাল এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












