নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার খড়্গপুরের ২৫ নং ওয়ার্ড এ দলীয় কর্মী-সহ সাধারণ মানুষের সাথে কথা বলতে এসেছিলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। উনি জানান, ভোটের পরে এখানকার মানুষদের সাথে দেখা করতে এবং বিজয়ার শুভেচ্ছা জানাতে আজ উপস্থিত হয়েছেন।

তিনি আরও বলেন, খড়্গপুরের ২৫ নং ওয়ার্ড সবচেয়ে নেগলেটেড ওয়ার্ড। রাস্তাঘাটের অবস্থা ঠিক নেই এখানে। ৩৫ বছর আগে যা কাজ হয়েছিল, তারপর এই এলাকায় কোনও উন্নয়ন হয়নি। তাই সাধারণ মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করতে, তাঁদের ব্যক্তিগত মতামত শুনতে এখানে এসছিলেন তিনি।
আরও পড়ুনঃ পাঁচলক্ষ ক্ষতিপূরণের সাথে চাকরির দাবি কাশ্মীরে নিহত পরিবারের প্রতিবেশীদের
তবে দক্ষিণ কাশ্মীরের কুলগ্রামে জঙ্গিদের গুলিতে মৃত মুর্শিদাবাদের পাঁচ শ্রমিকের ঘটনার প্রতিক্রিয়া জানতে চাওয়ায় দিলীপ ঘোষ বলেন, পাকিস্তানের উগ্রপন্থা বন্ধ হওয়া দরকার। বহু দেশের মানুষ পাকিস্তানের উগ্রপন্থার স্বীকার। তবে উগ্রপন্থা দমনে দেশের সেনা ও সরকার যে ভাবে কাজ করছে তাতে আশা করা যায় শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












