নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শনিবার শিলিগুড়ির ইন্টারন্যাশনাল মার্কেটে পার্কিংয়ে রাখা একটি গাড়িতে আগুন লাগে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, এদিন ইন্টারন্যাশনাল মার্কেটের পার্কিং চত্বর থেকে ধোঁয়া বের হতে দেখতে পান আশেপাশের লোকেরা। দেখা যায়, একটি গাড়িতে আগুন লেগেছে।
আরও পড়ুনঃ চা বাগান এলাকা থেকে বারমিস পাইথন উদ্ধার
দেখেই স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন পুলিশ ও দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ওই পার্কিংয়ে থাকা অন্যান্য গাড়িগুলিকে বাইরে বের করে আনা হয়।
দমকলকর্মীদের ঘন্টাখানেকের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে গাড়িটিতে আগুন লেগেছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












