সায়নিকা সরকার, মালদহঃ
এবার কোয়ারেন্টাইন সেন্টারের শ্রমিকদের পাশে দাঁড়ালেন মালদহের রতুয়ার তৃণমূল নেতা শেখ ইয়াসিন। লকডাউন শুরু হওয়ার পর থেকেই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি ও তার স্ত্রী তথা জেলা পরিষদের স্বাস্থ্যকর্মাধ্যক্ষ পায়েল খাতুন। এরমধ্যে এলাকার ২৫ হাজারেরও বেশি দুঃস্থ মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছেন তারা। সবটাই ব্যক্তিগত উদ্যোগে। এবার দিলেন রান্না করা খাবার।

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিজেপির মজদুর সংঘের স্মারকলিপি
সোমবার রতুয়ার ১১ টি কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ৬০০ জন শ্রমিককের হাতে রান্না করা ভাত, ডাল,সবজি, ডিম ও মাছের ঝোল পৌঁছে দেন। শেখ ইয়াসিন এদিন বলেন, ‘দুঃসময়ে দুঃস্থদের পাশে দাঁড়ানো সকলের কর্তব্য। অনেকেই ওদের সাহায্য করছেন। আমিও যতটা সম্ভব সাহায্য করে চলেছি। লকডাউন না ওঠা পর্য়ন্ত আবারও ওদের সাহায্য করা হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












