মোদী সরকারের পদ্ম সম্মান ফেরালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য

0
80

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

২০২২ সালের পদ্ম সম্মান প্রাপকের তালিকায় রয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে পদ্মভূষণ দেওয়া হচ্ছে এমনটাই ঘোষণা করা হয়। বুদ্ধবাবু পদ্মভূষণ পাচ্ছেন একথা প্রকাশ হওয়ার পরেই জল্পনা শুরু হয় যে সম্ভবত পদ্ম সম্মান প্রত্যাখ্যান করতে চলেছেন তিনি।

Buddhadeb Bhattacharya
বুদ্ধদেব ভট্টাচার্য

এরপরে এক বিবৃতি প্রকাশ করে সে কথা স্পষ্ট করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিবৃতিতে তিনি জানিয়েছেন, “যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।“ এর আগে রাজ্যের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও প্রত্যাখান করেছিলেন ভারতরত্ন সম্মান। পূর্বসূরীর পথে হেঁটেই এবার পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেবও।

আরও পড়ুনঃ তীব্র অপমানে মোদী সরকারের পদ্মশ্রী ফিরিয়ে দিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

এই ধরণের পুরস্কার প্রাপক হিসেবে কোন ব্যক্তির নাম ঘোষণার কিছু রীতি পদ্ধতি রয়েছে। নাম ঘোষণার আগে পুরস্কার প্রাপক বা তাঁর পরিবারের সঙ্গে নির্দিষ্ট সময়ে যোগাযোগ করে তাঁদের সম্মতি নেওয়া হয়। পুরস্কার ঘোষণা করার কয়েক ঘণ্টা আগে তাঁদের সঙ্গে যোগাযোগ করে পুরস্কার গ্রহণে ইচ্ছুক কিনা জানতে চাওয়া শুধুমাত্র শিষ্টতার অভাব তাই-ই নয়, এতে এক রকম অপমান-ই করা হয় স্ব স্ব ক্ষেত্রে প্রথিতযশা ব্যক্তিত্বদের। উল্লেখ্য, এদিন পদ্মশ্রী সম্মান প্রত্যাখান করেছেন প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here