বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪৪ নং ওয়ার্ডের দশরথপল্লী বাজার এলাকায়। মৃত কিশোরের নাম বিশাল সরকার। শুক্রবার বিকেলে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই কিশোর। পরিবার সূত্রে জানা গিয়েছে যে গত তিন মাস আগেই দশরথপল্লী বাজার এলাকায় ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন তারা।

প্রতিদিনের মতো মতো শুক্রবার সকালেও কিশোরের বাবা মা কাজে বেড়িয়ে যান। সেই সুযোগকে কাজে লাগিয়েই এদিন বিশাল এই কাজ করে বলে জানা গিয়েছে। তবে কী কারনে এই পথ বেছে নিলো তা এখনও বুঝে উঠতে পারছে না কিশোরের পরিবারের সদস্যরা। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভক্তিনগর থানার পুলিশ এবং পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতাল মর্গে পাঠান। এদিন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












