নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সহ চার জনের এক ডাকাত দলকে গ্রেফতার করল পুলিশ।শুক্রবার রাতে ইংরেজবাজার থানার নিমাইসরা এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে। শনিবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নামে পুলিশ।

গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় শহর সংলগ্ন নিমাইসরা এলাকায়। সেখানে সন্দেহ জনক অবস্থায় চার জনকে ঘোরাঘুরি করতে দেখে। তাদের আটক করে পুলিশ তল্লাশি চালায়।উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু অস্ত্র।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ ধৃত ১
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতরা হল জাহঙ্গীর আলম(২৯), আবু বাক্কার(২৩) রাব্বানি শেখ(২৫) ও ওলিউল্লা হক(৩০)।প্রথম তিন জনের বাড়ি মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর এলাকায় ও অপর জনের বাড়ি কালিয়াচক থানার গয়েশবাড়ি এলাকায়।তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এম এম পিস্তুল এক রাউন্ড কার্তুজ হাঁশুয়া সহ বেশ কিছু সরঞ্জাম।শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












