গোদের উপর বিষফোঁড়া, ধেয়ে আসছে ঘুুর্ণীঝড়

0
169

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

কোথায় আছো না গোদের উপর বিষফোঁড়া, বর্তমানে তেমনই পরিস্থিতি আসার আশঙ্কা করা হচ্ছে হাওয়া অফিস থেকে।

heavy storm | newsfront.co
নিজস্ব চিত্র

হাওয়া অফিসের নির্দেশ অনুসারে কিছুদিনের মধ্যেই আছড়ে পড়তে পারে ঘুুর্ণীঝড় আম্ফান,আর তাঁরই প্রভাবে এই ঝড়বৃষ্টি। এমনই কথা শোনা যাচ্ছে মানুষের মুখে মুখে। আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা সেটাই মনে করছেন।

আরও পড়ুনঃ করোনা হাসপাতালে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞার কারন জানতে চায় হাইকোর্ট

মঙ্গলবার বিকেল থেকে ঝড় ও বৃষ্টিপাত শুরু হয় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়। তবে কেউ কেউ মনে করছেন ঘুুর্ণীঝড় আম্ফানের প্রভাব কেউ বা বলছেন কালবৈশাখী।

গ্রীষ্মে সারা জেলাজুড়েই কালবৈশাখীর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হয়। কালোমেঘ ঘনিয়ে নেমে আসে অন্ধকার ,তারপরেই মুশলধারায় বৃষ্টি। এমনিতেই মহামারী ভাইরাসে বিধ্বস্ত জনজীবন, তাঁরওপর ঝড়বৃষ্টিতে সবকিছু তছরুপের আশঙ্কা করছেন অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here