নিজস্ব প্রতিবেদক, মালদহঃ
গতকাল মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ‘হৃদি’ নামের ঐ সংস্থার উদ্যোগে হরিশ্চন্দ্রপুরের কাটামুনি এলাকার ১৬০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় দেওয়া হয়। এই কাজে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়, “মালিওর ২ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড” এর সদস্যরা।
উক্ত ত্রান শিবিরে উপস্থিত ছিলেন বাঁশদ্রোণী হৃদীর পক্ষ থেকে ভাস্কর রায় চৌধুরী এবং মালিওর ২ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার ওয়াসিম রেজা সহ অর্চনা দাস, শঙ্কর দাস, সহিদুল ইসলাম, সাদিকুল ইসলাম, উজির হুসেন, হেসামুদ্দিন আনসারী প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য, সাংবাদিক আসিফ রেজা আনসারীর সক্রিয় ভূমিকায় “দি বেঙ্গল মিরর” নামে একটি অনলাইন মিডিয়া হাউস ও কারমাইকেল হোস্টেলের আবাসিকদের পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী বিলি করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584











