মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অপরদিকে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ও ট্রাক্টর ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মাথাভাঙ্গা কেদারহাট এলাকায়। ওই ঘটনার খবর পাওয়া মাত্রই মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ,গতকাল রাতে বিজেপির দুষ্কৃতীরা তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুর করে মহিলাদের গালিগালাজ করে। তারা এই বিষয়ে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানায়।
আরও পড়ুনঃ শুভেন্দুর সভার আগেই উত্তপ্ত নন্দীগ্রাম,ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী
অপরদিকে বিজেপি নেতারা দাবি করেন, তৃণমূল দুষ্কৃতীরা বিজেপি নেতা ও কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে, এক বিজেপি কর্মীর একটি ট্রাক্টরও তারা ভাঙচুর করে।
পুলিশ প্রশাসন যেন দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












