নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ
ভিড় রাস্তায় সাইকেল উঁচু করে মানুষের ছোঁয়া এড়িয়ে এগিয়ে আসছেন এক সাইকেল-আরোহী। কোনো সময়ে রাতেও সাইকেল উঁচু করে হাঁটছেন। লকডাউন উপেক্ষা করে এরকম ভয়ঙ্কর চিত্র দেখা গেল দেগঙ্গার বেড়াচাঁপা এলাকায়।

লকডাউনকে উপেক্ষা করে বহু মানুষের ভিড় বেড়াচাপায়। ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে টাকি রোড। ভিড় সামাল দিতে পথে নেমে পড়ে সীমান্ত রক্ষী বাহিনী। শুক্রবার সকালের ঘটনা।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে করোনা হাসপাতাল পরিদর্শনে প্রশাসনিক কর্তারা
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে ভিড়ে টাকি রোডে আটকে পড়ে সীমান্ত রক্ষী বাহিনীর একটি গাড়ি। ভিড় সামাল দেওয়ার জন্য রাস্তায় কাউকে দেখতে না পেয়ে তারাই ভিড় সামাল দেওয়ার কাজে নেমে পড়েন বলে জানিয়েছে পুলিশ। কে বলবে দেগঙ্গায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪। নির্বিকার প্রশাসন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












