হরষিত সিংহ,মালদা:আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে যাওয়ার পথে দূর্ঘটনায় জখম হলেন সুজাপুর কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরি। বুধবার সকালে ইংরেজবাজার থানার গৌড় স্টেশন সংলগ্ন ৩৪নম্বর জাতীয় সড়কের উপর দূর্ঘটনাটি ঘটে। দলীয় কর্মীরা তাকে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করে।

ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে,এদিন সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিজের বিধানসভা এলাকায় প্রার্থীদের সমর্থনে প্রচারে যাচ্ছিলেন বিধায়ক ঈশা খান চৌধুরি। ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার পথে গৌড় স্টেশন সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি পিক আপ ভ্যান বিধায়কের গাড়ির পেছনে ধাক্কা মারে। দূর্ঘটনার জেরে কাধে চোট পান বিধায়ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইংরেজবাজার থানার পুলিশ। দলীয় কর্মী সমর্থকেরা তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করে।

প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাঁকে ছেড়ে দেন। তবে এদিন বড়ো সড়ো দূর্ঘটনার হাত থেকে বেঁচে যান বিধায়ক। ঘাতক গাড়িটিকে আটক করে ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












