নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল শ্রমিক ইউনিয়ন। সোমবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে চারটি শ্রমিক ইউনিয়নের সদস্যরা ।

আরও পড়ুনঃ রাঢ়বঙ্গের গুনী শিল্পীদের প্রগতি সম্মান বীরভূমে
এ দিন তৃণমূল কংগ্রেসের কামাখ্যাগুড়ি দলীয় কর্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলার কো-কর্ডিনেটর দশরথ তিরকে, কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ রায়,তৃণমূল নেতা দুলাল দে, বিপ্লব নার্জিনারি-সহ দলীয় কর্মীরা।
তাঁদের হাতে দলীয় পতকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ রায় বলেন,”আজকে শ্রমিক সংগঠনের চারটি ইউনিয়ন যোগদান করল। গত লোকসভা নির্বাচনের পর বিজেপি ভয় দেখিয়ে জোর করে পতাকা তুলে দিয়েছিল তাদের হাতে। এখন তারা স্বেচ্ছায় ফিরে এসেছে।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












