জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
১৯২৩ সালের ১৫ ডিসেম্বর, বহরমপুর জেল থেকে কাজী নজরুল ইসলাম মুক্তি পান আর এই দিনটাকে বিশেষ স্মরণে রেখে আলোচনা করা হয়। আলোচনার বিষয় ছিল কাজী নজরুল ইসলামের কারা জীবন।

মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র জয়নূল আবেদিনের “কাজী নজরুল ইসলামের কারা জীবন” নামক এক গবেষণা মূলক গ্রন্থ নিয়ে বিশেষ আলোচনা হয় এবং মূল আলোচক হিসেবে জয়নূল আবেদিন কবি নজরুলের কারা জীবন সহ বিভিন্ন বিষয়ে গুরত্বপূর্ণ আলোচনা করেন। সভা সঞ্চালনা করেন ডাঃ এম হাসনাৎ এবং সভাপতিত্ব করেন খাজিম আহমেদ। প্রাথমিক ভাবে এই বিষয়ে আলোকপাত করেন তায়েদুল ইসলাম।
আরও পড়ুনঃ ব্যাঙ্ক ধর্মঘটের কারণে খড়গ্রামে বিপাকে গ্রাহকেরা
এছাড়াও আলোচক হিসেবে মদন সরকার মহাশয় নজরুলের বিভিন্ন দিক নিয়ে এক.অসাধারণ বক্তব্য রাখেন।
গোটা সভা এক অসাধারণ ভাবগম্ভীর পরিবেশে খুব সুন্দর ভাবে শেষ হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












