“নবপ্রভাত”-উমা বসু
উমা বসু, শিক্ষিকা।
গালিবের চেয়েও বড় কবি ওরা
কত পুরস্কার ঝুলিতে,
বাল্মিকীর রামায়ণও নাকি
ভরা বহু ভুল বুলিতে!!
নতুন করে সব লেখা হবে
নতুন ছন্দ সুরে,
রামকে আবার জন্মাতে হবে
যোগীর আতুরঘরে।
রবীন্দ্রনাথ তো আধুনিক নন
বলছে ওদের গুণীজনে
নজরুলকেও শেখাবে ওরাই
সাম্যবাদের মানে।
ক্ষমতা যাদের,তারাই জ্ঞানী
একথা যেওনা ভুলে,
ধর্ম-দর্শন-শিল্প-বিজ্ঞান
ওদের ইশারায় চলে।
কি বলছ তুমি?মূর্খ ওরা?
ক্ষমতার মোহে অন্ধ?
মহাকালই করবে বিচার
কে ভালো?কে মন্দ?
তোমার কথা মানবেনা ওরা
ওদের হাতে চাবুক,
তাইতো সত্যের গান গাওয়া কবির
ক্ষতবিক্ষত বুক।
সত্য যতই লাঞ্ছিত হোক
অন্যায় কষাঘাতে,
তবুও হবেই সত্যের জয়
নতুন সুপ্রভাতে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












